বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার পূর্বতন কমিটি বাতিল করে ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরতি তালুকদার কলিকে আহ্বায়ক এবং বিমল বণিককে সদস্য সচিব করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত স্বাক্ষরিত এক প্যাডে সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শ্রী সিদ্ধার্থ এষ বলাই, শ্রী বিমলাংশু রায়, অ্যাডভোকেট প্রণব কান্তি দাশ, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, শ্রী নন্দন রায়, শ্রী সন্তোষ রায় সন্তো, শ্রী চঞ্চল কুমার লৌহ, শ্রী বিটু বড়ুয়া, ডেনিশ চক্রবর্তী, শ্রী সুমন সাহা, শ্রী বিধান চন্দ্র দাস, শ্রী রাহুল দে পাপলু, শ্রী বিপ্লব তালুকদার, শ্রী সুজিত দেব, শ্রী নির্মাণ চক্রবর্তী, শ্রী স্বপন সরকার, শ্রী সুমন দাশ সাগর ও শ্রী মিন্টু চৌধুরী।নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বিমল বণিক।
তিনি বলেন, দীর্ঘকাল ধরে সুনামগঞ্জে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন রয়েছে, তা অন্যান্য জেলার সঙ্গে তুলনা করলে সুনামগঞ্জকে ব্যতিক্রমী হিসেবে দেখা যায়।তিনি আরও বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও সম্পন্ন করতে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণ, জেলার পাঁচজন সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।এ সময় তিনি আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান জানান।